
আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার : দ্বিতীয় বারের মতো শপথ বাক্য পাঠ করে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিলেন খোরশেদ আলম খোকা।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার তাকে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ পাঠ করান।
এতে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনসহ ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া আলম, ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, চ্ছোসেবক লীগসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমান উল্লাহ বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় তিনি মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ফলে ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়। পরে গত ২৭ জুলাই চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে চার জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে খোরশেদ আলম খোকা ২য় বারের মতো অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হন।