1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

রাশিয়ার কাছ থেকে ৪টি গ্রাম পুনর্দখল ইউক্রেনের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : খারসন শহরের দক্ষিণের চারটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে মঙ্গলবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেই প্রথম খারসন অঞ্চলটি দখল করে নিয়েছিল রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ-পূর্বের এই অঞ্চল দিয়েই রাশিয়ার সেনা ইউক্রেনে ঢুকেছিল। তাদের প্রথম লক্ষ্যই ছিল খারসন দখল করা।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনীয় সূত্র বলেছে, ‘রাতে রাশিয়ার অবস্থান এবং পিছনে ব্যাপক গোলাবর্ষণের মাধ্যমে অভিযান শুরু হয়েছিল। আক্রমণের মূল দিকটি ছিল প্রাভডিনে। আমরা ডিএনআর (দোনেৎস্ক পিপলস রিপাবলিক) এবং এলএনআর (লুহানস্ক পিপলস রিপাবলিক) থেকে তাদের পদাতিক বাহিনীর ওপর হামলা করি এবং তারা পালিয়ে যায়। রাশিয়ান ল্যান্ডিং ফোর্স এর পরে পালিয়ে যায়।’

সামরিক ওই সূত্রটি বলেছে, ‘আমরা বর্তমানে চার গ্রাম স্বাধীন করেছি। তিনটি স্থানে তাদের প্রতিরক্ষার প্রথম সারি ভেঙে গেছে। তাদের অনেকে নিহত এবং অনেকে আটক হয়েছে। রুশ সেনাবাহিনীর প্রচুর যানবাহন ধ্বংস হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com