1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সিসি-টিভির ক্যামেরার আওতায় আনা হলো কলাপাড়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বসানো হলো অত্যাধুনিক সিসি-টিভি ক্যামেরা। এরপর ধারাবাহিকভাবে আরো গুরুত্বপূর্ণ এলাকায় দেয়া হবে সিসি ক্যামেরা।

বরিশাল রেঞ্জের ডিআইজি এবং পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান এ সিসি ক্যামেরা স্থাপনে আর্থিক সহযোগিতা করেছেন। কলাপাড়া থানায় বসে সর্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার আওতায় এসব এলাকা। সিসি ক্যামেরা বসানোর পর ওই সব স্থানে কমেছে অপ্রিতিকর ঘটনা। এরই মধ্যে সিসি ক্যামেরা দেখে কলাপাড়ার এক শিক্ষকের হারানো কয়েক লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছে কলাপাড়া থানা পুলিশ।

কলাপাড়ার সিক্সলেন, ফোরলেন, চাকামইয়া ইউনিয়নের প্রবেশপথ, বাসস্ট্যান্ড, শেখ কামাল সেতু সংলগ্ন প্রবেশ পথ, হাসপাতাল গেট, ফেরিঘাট চৌরাস্তা, বালিয়াতলী ইউনিয়নের জিরো পয়েন্ট, মিঠাগঞ্জ ইউনিয়নের প্রবেশপথসহ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ধীরে ধীরে আরো বিস্তৃত করা হবে সিসি ক্যামেরার আওতা।

এছাড়াও কলাপাড়া পৌরভবন, পৌরসভার ২নং ওয়ার্ড বাজারের গুরুত্বপূর্ণ জায়গা, ব্রিজের টোল পয়েন্টসহ শহরের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রেখেছে সিসি ক্যামেরার আওতায়।

কলাপাড়া নতুন বাজারের ব্যবসায়ী দেলোযার হোসেন জানান, সিসি ক্যামেরা স্থাপন অত্যন্ত ভালো পদক্ষেপ। এর দ্বারা অনেক ব্যবসায়ী উপকৃত হবে।

ব্যবসায়ী তাপস সাহা জানান, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সিসি ক্যামেরা বসানো একটি যুগন্তকারী পদক্ষেপ। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হলেও চোর সনাক্ত করা সহজ হবে ও চুরি অনেক কমে যাবে।

কাপড় ব্যবসায়ী সোহেল মিয়া জানান, আমার দোকান সিসি ক্যামেরার আওতায়। সিসি ক্যামেরা দেখলে চুরি কম হয়। চুরি হলেও সিসি ক্যামেরা দেখে তা সনাক্ত করা সহজ হয়।

কলাপাড়া বাস স্ট্যান্ডের বাচ্চু ও সেলিম জানান, এলাকায় সিসি ক্যামেরা বসানোর ফলে বাসস্ট্যান্ড এরিয়াটি নিরাপত্তার আওতায় এসেছে।

এছাড়াও চাকামইয়া ইউনিয়নের প্রবেশদ্বারে সিসি ক্যামেরা থাকায় প্রবেশদ্বারে মানুষের নিরাপত্তা বেড়েছে।

কলাপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হুমায়ুন কবির জানান, ইতিমধ্যেই বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় পৌরসভার থেকে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পর্যায়ক্রমে বাজারের নিরাপত্তার জন্য আরো বাড়ানো হবে সিসি ক্যামেরা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম জানান, সিসি ক্যামেরা বসানোর ফলে পুলিশ প্রশাসনের কাজেও অনেক গতি ফিরেছে। এক সপ্তাহ আগে কলাপাড়ার শিক্ষক সোহরাব উদ্দিন বিশ্বাস আমতলী যাওয়ার পথে ভুল করে অটো গাড়িতে টাকা ফেলে গেলে কলাপাড়া থানা পুলিশকে অবহিত করলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কলাপাড়া থানা পুলিশ টাকা উদ্ধার করে ওই শিক্ষকের কাছে ফিরিয়ে দেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com