1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে ট্রলিচাপায় বিধবা নারী নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপুরে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় ফিরোজা খাতুন (৫০) নামে এক বিধবা নারী নিহত হয়েছেন। গত

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা স্থানীয় মৃত আব্বাস আলীর স্ত্রী ও ৪ সন্তানের জননী।

জানা যায়, বেলা দেড়টার দিকে দমদমা কালীগঞ্জ উত্তরপাড়ায় প্রতিষ্ঠিত সেলিম তরফদার সুজনের ইটের ভাটার শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ওই ভাটা থেকে জেলা কারাগার মোড়ের দিকে যাচ্ছিল। এসময় আব্বাস আলীর বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ওই ট্রলি ফিরোজা খাতুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফিরোজা। অন্যদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে চালক দ্রুত সটকে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ট্রলিচাপায় বিধবা নারী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল করে নিহতের লাশটি থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com