1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : বিধিমালা লংঘন করে ব্যক্তিগত কাজে সরকারী গাড়ি নিয়ে ঢাকা যাওয়ার অভিযোগ উঠেছে শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের বিরুদ্ধে।

অভিযোগ ওঠেছে, গত দুইদিন যাবত সরকারি গাড়ি ও সরকারি খরচে জ্বালানি ব্যবহার করে ঢাকায় অবস্থান করছেন তিনি। আর এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সতেচন মহলের মাঝে। ঘটনা জেনে বিধি অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম গত রোববার (২৮ আগস্ট) রাতে তার ব্যবহৃত সরকারী গাড়িটি (ঢাকা মেট্রো ঘ- ১১-০০১৫) ড্রাইভারকে সাথে নিয়ে ঢাকার উদ্দেশ্যে শ্রীবরদী উপজেলা ত্যাগ করেন।

সূত্র বলছে, সরকারি কোন কাজে বা গাড়ি সংস্কারে নয় বরং ব্যক্তিগত কাজে তিনি ঢাকায় গিয়েছেন। অথচ নিয়ম অনুযায়ী যদি কোনো বিশেষ কারণে উপজেলার বাইরে গাড়ি নেয়ার প্রয়োজনে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি যেনো তার কাছে কিছুই নয়, যখন খুশি তখন যেখানে-সেখানে ওই গাড়ি নিয়ে যাচ্ছেন তিনি। এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সতেচন মহলের মাঝে।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন বলেন, সরকার যখন সারাদেশে জ্বালানী তেলের সংকটকালীন সময়ে জ্বালানী সাশ্রয়ে বারবার তাগিদ দিচ্ছেন আর এমন সময় তা লঙ্ঘন করতে ব্যস্ত এই চেয়ারম্যান। তিনি চাইলেই ব্যক্তিগতভাবেও ঢাকা যেতে পারতেন। শুধু ঢাকা-ই নয়, তিনি প্রতিদিন সদর উপজেলার পৌর শহরের গৌরীপুর মহল্লার বাসায় যাতায়াত করেন সরকারের দেয়া এই গাড়ি ব্যবহার করে।

ঢাকায় তার সফরসঙ্গী হিসেবে গাড়িতে আছেন তার ড্রাইভার রফিকুল ইসলাম। তিনি এ প্রতিবেদককে বলেন, ‘গত দুইদিন ধরে স্যারের সাথে আইছি, কালকে শ্রীবরদী যামুগা।’

শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম এসব বিষয়ে গণমাধ্যমকে টেলিফোনে বলেন, গাড়িটির এসিসহ আরও কিছু খুঁটিনাটি সমস্যা থাকায় ঢাকায় এসেছি মেরামত করতে। তিনি আরও বলেন, জেলার বাইরে যাওয়া নিষেধ আছে এটা আমি জানি। বাইরে যেতে হলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু গাড়ির মেরামত কাজ থাকায় আমি ওইভাবে কাউকে কিছু বলিনি। শুধু আমার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছি।

এদিকে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার আক্তার টেলিফোনে বলেন, অনুমতি সাপেক্ষে যেতে পারেন। যেহেতু বলেছেন যে, গাড়ির কাজ করাতে হবে। তাই আমি বলেছি যে ঠিক আছে, যেতে পারেন।

জেলা প্রশাসক সাহেলা আক্তার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, আমি বিষয়টি জানি না। তবে আপনার কাছে জানলাম। যদি ঘটনা সঠিক হয়ে থাকে তবে বিধিবিধান অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com