1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

আগামীকাল থেকে ৩০ টাকা কেজি দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : আগামীকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু করা হবে। সপ্তাহের ৫দিন রোববার থেকে বৃহস্পতিবার শুধুমাত্র খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ডধারী (১০ টাকা কেজি দরের উপকারভোগী) ব্যতীত সবধরণের মানুষ জনপ্রতি প্রতিদিন ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘মেঘমালা’য় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে খাদ্য অধিদপ্তরের পক্ষে বিষয়টি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

প্রেস ব্রিফিংকালে জানানো হয়, নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় বর্তমানে ১৫ হাজার ৫৩৮ জন উপকারভোগী রয়েছে। একমাত্র এসব কার্ডধারী ব্যতীত সবধরণের মানুষ খোলা বাজারে নির্দিষ্ট ডিলারের কাছ থেকে প্রতিদিন জনপ্রতি ৫ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। প্রতিকেজি চালের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা করে। তবে টিসিবি কার্ডধারী উপজেলার ২৩ হাজার ৬১২ জন উপকারভোগী মাসে দুইবারের বেশি ওএমএস (খোলা বাজারের) এর চাল ক্রয় করতে পারবেন না। ওএমএস পাওয়া যাবে নালিতাবাড়ী শহরের নির্দিষ্ট তিনজন ডিলারের কাছ থেকে। এরা হলেন- গড়কান্দা আনসার ক্যাম্প এলাকার আমজাদ হোসেন (ইলিয়াসের দোকান), পৌর ভবন সংলগ্ন পেছনের রাস্তায় ফারুক আহমেদ (সুরুজ মেম্বারের দোকান) ও আড়াইআনী বাজারের রেজাউল করিম (রেজা নেতা)।

প্রেস ব্রিফিংকালে আরও জানানো হয়, সবকিছুর বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় এর সাথে সামঞ্জস্য রেখে এখন থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর প্রতিকেজি চালের মূল্য ১০ টাকার পরিবর্তে ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাছির, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সবুর, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও ডিলারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একইভাবে উল্লেখিত কর্মসূচী দেশব্যাপী চালু করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com