1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে দুই শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

শেরপুর : শেরপুরে দুই শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় শামীম মিয়া (২১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসাথে আসামি শামীম মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ভুক্তভোগী শিশুরা নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো দুই বোন এবং স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। ২০১৯ সালের ৯ মে বিকেলে প্রতিবেশি নওশেন আলীর ছেলে শামীম মিয়া বিস্কুট ও নানা খাবারের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী একটি কাঠের বাগানে নিয়ে তাদের ফুসলিয়ে ধর্ষণ করে। রাতে তারা অসুস্থ হয়ে পড়লে জানতে চাইলে পরিবারের লোকজনকে ঘটনা খুলে বলে তারা। ওই ঘটনায় পরদিন নকলা থানায় শামীম মিয়াকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের হয়। পরে পুলিশের হাতে গ্রেফতার হয় শামীম। তদন্ত শেষে একই বছরের ৮ সেপ্টেম্বর একমাত্র আসামি শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার এসআই শরীফ হোসেন। বিচারিক পর্যায়ে বাদী, ২ ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com