1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতিতে গোসল করতে গিয়ে খালে ডুবে কলেজ ছাত্র নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গোসল করতে গিয়ে খালের পানিতে ডুবে মারা গেছে অন্তর (১৮) নামে এক কলেজ ছাত্র।

বুধবার (৩১ আগস্ট) বেলা ২টার সময় উপজেলার বানিয়াপাড়া বুড়া পীরের দরগাহ খালে এ ঘটনা ঘটে। নিহত অন্তর মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে শেরপুর ডাক্তার সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহত অন্তর ২ বোনের মাঝে একমাত্র ভাই ছিল।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে সে বাড়ির পার্শ্ববর্তী বুড়া পীর দরগাহ খালে গোসল করতে যায়। বেলা ২টার দিকে সে পা পিছলে গর্তে পড়ে পানিতে ডুবে যায়। এসময় আশপাশের লোকজন তা দেখে ছুটে এসে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্তর সাঁতার জানতো না বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com