1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শার সীমান্তে ৯টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক 

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : শার্শার সীমান্ত থেকে ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণেরবার সহ শুকুর আলী নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (৩১ আগস্ট) বিকালে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক শুকুর আলী রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানভির রহমান পিএসসি জানান, গোপন সুত্রে খবর পেয়ে রুদ্রপুর সীমান্তে অভিযান চালায় একদল বিজিবি। কৃষকের ছদ্দবেশে দীর্ঘদিন ধরে স্বর্ণ পাচার করে আসছিল তিনি। সীমান্ত পথে ভারতে পাচারকালে তাকে স্বর্ণসহ আটক করা হয়। যার মুল্য আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা। এ সময় জব্দ করা হয় পাচার কাজে ব্যাবহৃত মোটরসাইকেল। স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরো জানান, স্বর্ণ পাচার রোধকল্পে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এই নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে ৭ জন আসামী সহ প্রায় সাড়ে ১৩ কেজি স্বর্ণ জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com