1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ইরাবতী প্রজাতির ডলফিনের মৃতদেহ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা সৈকতে এবার ভেসে এলো একটি ইরাবতী প্রজাতির ডলফিন। ডলফিনটি সাত ফুট লম্বা।

গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) সন্ধ্যার পরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার পূর্বে ঝাউবন এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

জুয়েল রানা জানান, ডলফিনটি কয়েকদিন আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। মঙ্গলবার বিকেলে জোয়ারের পানিতে তুফানের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে পেটের একটি অংশ ফেটে গেছে এবং একটি কানের মাথা কাটা রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তার কাছে স্পষ্ট নয়। এর আগে চলতি বছর এ পর্যন্ত ১৫টি মৃত ও জীবিত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখতে পেয়েছি আমরা।

ওয়ার্ল্ড ফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এটি ইরাবতী প্রজাতির ডলফিন। বছরের এই সময়টাতে এমন মৃত বিভিন্ন প্রজাতির তিমি, ডলফিন, অবস্থায়সহ বিভিন্ন প্রাণী পাওয়া যায়। আমরা বিভিন্নভাবে এগুলোর মৃত্যুর কারণ জানার চেষ্টা করছি।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। আমাদের বন বিভাগের সদস্যরা সার্বক্ষণিক বিচে কাজ করার জন্য নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com