1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ আগস্ট, ২০২২

সাগর আলী, নীলফামারী : নীলফামারীতে ২৭জন এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে নীলফামারী পৌর হাজী কল্যাণ সমিতির সার্বিক ব্যবস্থাপনায় অ্যামেরিকা প্রবাসিনীর আর্থিক সহায়তায় শহরের কালেক্টরেট ৩য় শ্রেনী কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী যৌথ গ্রন্থাগারে অর্থ সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু, মুফতি মো. একরামুল হক, জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পৌর হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক।

এসময় উপস্থিত ছিলেন- রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাহারুল হক, হাজী কল্যাণ সমিতির আলহাজ্ব মজিবর রহমানসহ আরো অনেকে।

পৌর হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল হক জানান,‘অ্যামেরিকা প্রবাসির আর্থিক সহায়তায় ডাকবাংলো কবরস্থান ঈদগাহ নুরানী হাফিজিয়া মাদ্রাসা,আল জামিয়াতুল ইসলাময়া দারুলউলুম মাদ্রাসা এতিমখানা ও নীলফামারী বড় মসজিদ এতিমখানার ২৭ জন শিক্ষার্থীদের মাঝে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com