1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

ঘুষ গ্রহণের মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোসমাহ মনসুরকে ঘুষ চাওয়া ও গ্রহণের অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ৯৭ কোটি রিঙ্গিত জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ৩০ বছর কারাগারে থাকতে হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার হাই কোর্ট এ রায় দিয়েছে।

এর আগে নিম্ন আদালতে সারাওয়াকের একটি সৌর শক্তি প্রকল্পের সাথে যুক্ত মোট ১৯ কোটি ৪০ লাখ রিঙ্গিত ঘুষ গ্রহণের তিনটি অভিযোগের জন্য দোষী হননি। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টের একজন বিচারক ওইসব অভিযোগে সাবেক ফার্স্ট লেডিকে দোষী সাব্যস্ত করেছেন। রোহমাহ স্বামী নাজিব রাজাককে দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দেওয়ার কয়েকদিন পর এই রায় আসলো।

৭০ বছর বয়সী রোসমাহ তার বিলাসবহুল পণ্য এবং গহনা প্রেমের জন্য পরিচিত। মালয়েশিয়ার পুলিশ ২০১৮ সালে নাজিব-রোসমাহ দম্পতির বাড়িতে অভিযান চালালে ১৬ লাখ ডলার মূল্যে সোনা এবং হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হার্মিস ব্যাগ পেয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com