1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

গত ইউপি নির্বাচনে হেরে শ্রীবরদীতে রাস্তা কেটে ফেললেন সাবেক ইউপি সদস্য

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেরে রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন সওদাগরের বিরুদ্ধে। সম্প্রতি পিতার দেওয়া ওই জমিতে তৈরি রাস্তা কেটে তিনি চাষাবাদের জন্য প্রস্তুত করেছেন। এতে বিপাকে পড়েছেন দেড় শতাধিক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা দক্ষিণপাড়া গ্রামে দেড় শতাধিক পরিবারের বসবাস। স্থানীয়দের দুর্দশা লাঘবে ওই গ্রামের ইমান আলী মৃত্যুর আগে রাস্তা নির্মাণের জন্য নিজের এক’শ ফুট জমি মৌখিকভাবে দান করেন। এরপর গ্রামবাসী ওই জমিতে রাস্তা নির্মাণ করে চলাচল করে আসছিলেন। কিন্তু গত ইউপি নির্বাচনে হেরে যান তার ছেলে সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন সওদাগর। নির্বাচনে পরাজিত হওয়ার ক্ষোভে রাস্তা কেটে ওই জমি চাষাবাদের জন্য তৈরি করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগী রিয়াজুল ইসলাম গ্রামবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দাখিল করেছেন।

রিয়াজুল ইসলাম বলেন, ইমান আলীর মৃত্যুর পর তার ছেলে সবার সামনে অঙ্গিকার করেছেন, রাস্তা দিয়ে চলাচলে বাঁধা দিবেন না। কিন্তু সে নির্বাচনে হেরে রাস্তা কেটে ওই জমি চাষাবাদের জন্য প্রস্তুত করেছেন। এতে আমাদের যাতায়াত বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে জানতে মোতালেব হোসেন সওদাগরের সঙ্গে মোবাইল ফোনের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান বলেন, রাস্তা কেটে ফেলা একটি অমানবিক কাজ। এতে প্রায় দেড় শতাধিক পরিবার চলাচল করতে পারছে না। তিনি বলেন, উভয় পক্ষের সঙ্গে বসে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রামবাসীদের লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com