1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবাষিকী পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের একাংশের (যুক্তরাষ্ট্র প্রবাসী ইলিয়াস সমর্থক) উদ্যোগে শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

এর আগে একটি শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলটির নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে উত্তোলণ করা হয় জাতীয় ও দলীয় পতাকা।

এসব কর্মসূচীতে উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমীন, যুগ্ম-আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আমিনুল ইসলাম জিন্নাহ, কামরুল ইসলাম বিএসসি, প্রভাষক আব্দুল্লাহ আল সানী, ছামিদুল ইসলাম মুন্সী, আশরাফুল আলম মজনু, শহর বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, আলমগীর কবির বিদ্যুৎ, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান তারা, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক জোবায়ের হোসেন তালাস, আব্দুল মতিন, মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফরিদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান খোকন, সদস্য সচিব খোরশেদ আলম বুলবুল প্রমুখ।

এছাড়াও শ্রমিকদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসব কর্মসূচীতে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com