1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

রাশিয়ার তেল কেনায় চীনকে হটিয়ে শীর্ষে ভারত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : এক সময় রাশিয়ার তেলের বাজারে আধিপত্য বিস্তারকারী চীনকে হটিয়ে দিয়েছে ভারত। ইউক্রেনে আগ্রাসনের ফলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বাণিজ্য নিষেধাজ্ঞার সুযোগে মস্কোর কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে দিল্লি।

ব্যবসায়ী এবং জাহাজী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ইএসপিও নামে পরিচিত রাশিয়ার অপরিশোধিত তেল বহন করা ছয়টি জাহাজ আগস্টে ভারতের তেল শোধনাগারের দিকে রওনা হয়েছিল। রাশিয়ার তেলের দাম কমিয়ে দেওয়ার পর থেকে এটি ভারতের আমদানি করা কার্গোর সর্বোচ্চ সংখ্যা, যা মাসিক চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

ভর্টেক্সা লিমিটেডের বিশ্লেষক এমা লি বলেন, ‘বহু বছর ধরে বৈচিত্র্যে অপ্রিয় ভারতের জন্য অপরিশোধিত ইএসপিও এখন স্থির প্রবাহে পরিণত হচ্ছে। ভারতে এই রপ্তানি পণ্য পৌঁছাতে দীর্ঘ সময় লাগলেও যতদিন দাম আকর্ষণীয় থাকবে এবং বাণিজ্য নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা এটি চালিয়ে যাবে।’

ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসাবে আবির্ভূত হয়েছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতো, ভারত এখন হ্রাসকৃত মূল্যে সেই তেল সংগ্রহ করেছে। ইপেসোর অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের তেলের গ্রেডের তুলনায় স্বস্তা। সম্প্রতি চীনের সিনোপেক রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ তেল কম কিনেছে ভারত দ্রুত তা সংগ্রহ করে ফেলেছে সাশ্রয়ী মূল্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com