1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

রাশিয়ার তেলের দর বেঁধে দিতে যাচ্ছে জি-সেভেন

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তেলের দর বেঁধে দিতে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। মস্কো যাতে বেশি দামে তেল বেচতে না পারে সেজন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জি-সেভেনভুক্ত দেশগুলো জানিয়েছে, রাশিয়ার তেল আমদানির ওপর যে নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়ন জারি করে রেখেছে তার সমান্তরালেই এ দর বেঁধে দেওয়া নীতি কার্যকর করতে চায় তারা। রাশিয়া যাতে তেল বিক্রির মুনাফা ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য তারা এ পদক্ষেপ নিয়েছেন।

একটি বিবৃতিতে জি-সেভেনের অর্থমন্ত্রীরা বলেছেন, তারা ‘জরুরিভাবে এই পদক্ষেপের চূড়ান্তকরণ এবং বাস্তবায়নে কাজ করবেন।’ তবে পরিকল্পনার বিস্তারিত তারা প্রকাশ করেননি।

ভার্চুয়াল বৈঠকের পরে এই পরিকল্পনার প্রতি তাদের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে জোটের সব সদস্য। তবে বৈঠকে জানানো হয়েছে, কিছু কৌশল বা প্রযুক্তিগত বিষয়ের’ ওপর ভিত্তি করে ব্যারেল প্রতি এই দর নির্ধারণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com