1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দেলদুয়ারে মিথ্যা ধর্ষণ মামলা করে কারাগারে নারী ইউপি সদস্য

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ারে ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় স্বামীসহ গ্রেপ্তার হয়েছেন রোকসানা বেগম নামের এক নারী ইউপি সদস্য।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।

রোকসানা বেগম ডুবাইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। তার স্বামীর নাম শাহাদত হোসেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডুবাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়ার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন একই পরিষদের ইউপি সদস্য রোকসানা বেগম।’

তিনি বলেন, ‘গত ২৪ আগস্ট অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন মামলাটি খারিজ করে দেন। পরে চেয়ারম্যান ইলিয়াস মিয়া ধর্ষণচেষ্টা মামলার বাদী ইউপি সদস্য রোকসানা বেগম ও তার স্বামী শাহাদত মিয়ার বিরুদ্ধে ১৭ ধারায় আদালতে মামলা করেন।’

ওসি আরও বলেন, ‘চেয়ারম্যানের দায়েরকৃত মামলায় আদালত রোকসানা বেগম ও তার স্বামী শাহাদতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com