1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অসহায়-দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ’র উদ্যোগে ফ্যামিলি ডেভেলপমেন্ট ফর চিলড্রেন উইথ স্পন্সরশিপ (এফডিসিএস) প্রকল্পের আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা এসব উপকরণ তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকসেদুর রহমান, শিক্ষক এমএ সালেহ, বাদল চন্দ্র বিশ্বাস ও এফডিসিএস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মি. ফ্যান্সিস তমাল হালদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি প্রজেক্ট ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস।

বে-সরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ণ বাংলাদেশ’র সূত্রে জানা যায়, কলাপাড়ায় ৭৯ শিক্ষার্থীর মধ্যে তিন মাসের স্কুল বেতনের ৪৮ হাজার টাকা ও শিক্ষা উপকরণ খাতা, কলম তুলে দেয়া হয়। দুই দফায় এ প্রকল্পের মাধ্যমে এই ৭৯ শিক্ষার্থীকে দুই লাখ দুই হাজার নয়শত টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com