1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
সাগর আলী, নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয় চত্ত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি নেতাদের জুলুম-নির্যাতন করেও ক্ষান্ত হয়নি। তারা এখন বিএনপিকে সভা-সমাবেশ করতেও বাধা দিচ্ছে। কিন্তু শত নির্যাতন করেও বিএনপিকে দাবায়ে রাখা যাবে না। এই সরকারের আর বেশি দিন হাতে নেই। বর্তমান স্বৈরাচার সরকারকে দমন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ।আমরা এই সরকারকে পতন করেই তবে নিজ নিজ ঘরে ফিরবো। তাই সরকার পতনের আন্দোলনে বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আজিজ আহমেদ, মীর সেলিম মোস্তফা হক বাচ্চু প্রধান, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান মাহবুব, সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলনসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির সকল নেতা-কর্মীরা স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক শ্লোগানে শ্লোগানে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com