
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
গত বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে সকালে নতুন বাজারস্থ স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সন্ধ্যার পর দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মেনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদস্য সচিব হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার গাজী, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. নাসির উদ্দিন, ডা: জাহাঙ্গীর তালুকদার, সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক রুহুল ঢালী, উপজেলা ছাত্রদলের আহবায় কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মিরাজ। এসময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল ও সকল সহযোগী অংগ-সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।