1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শার্শায় ২০ বোতল মদসহ ৩ ভারতীয় নাগরিক আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে শার্শা থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ জানায়, শার্শা থানায় কর্মরত এস আই সুমন সরকার সংগীয় ফোর্সসহ কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করা কালীন সময়ে ১ টি ইজিবাইক হতে সন্দেহ জনক তিন যাত্রীকে তল্লাশী করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মামলা দিয়ে আদালতে  প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com