1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিধবা-প্রতিবন্ধি সুফিয়ার ভাগ্যে জুটেনি সরকারি ভাতার কোন কার্ড!

  • আপডেট টাইম :: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : বিধবা ও শারিরীক প্রতিবন্ধি সুফিয়া বেওয়া (৬৫)’র ভাগ্যে জুটেনি সরকারি ভাতার কোন কার্ড! পাননি কোন সরকারি সুযোগ-সুবিধা।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদর ইউনিয়নের আহম্মদনগর পূর্বপাড়া গ্রামে বাড়ি এ ভাগ্যহত নারীর। তার স্বামী মৃত মফিজ উদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ বছর আগে সহায়-সম্বলহীন দিনমজুর মফিজ উদ্দিন ৩ মেয়ে ও স্ত্রী রেখে মারা যান। তার মৃত্যুর পর সংসার চালানোর মতো কোন উপায় না থাকায় ৩ মেয়েকে নিয়ে সুফিয়া পাড়ি জমান ঢাকায়। ঝিয়ের কাজ করে মেয়েদের বড় করেন তিনি। পর্যায়ক্রমে সেখানেই ৩ মেয়ের বিয়ে হয়। মেয়েদের বিয়ের পর মা সুফিয়া বেগম হয়ে পড়েন সম্পূর্ণ একা। নাড়ির টানে পুণরায় ফিরে আসেন স্বামীর বাড়িতে। প্রায় দেড় বছর আগে অজ্ঞাত এক রোগে বা হাত অবশ হয়ে যায়। হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। উপায়ন্তর না পেয়ে পেটের দায়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। কিন্তু বয়সের ভারে ভালোভাবে চলাচল করতেও পারেন না তিনি। কিন্তু আজও তার ভাগ্যে জুটেনি সরকারী কোনপ্রকার ভাতা বা সেবার কার্ড। ফলে ভিক্ষাবৃত্তি করে যা পান তা দিয়েই খেয়ে না খেয়ে চলে সুফিয়ার জীবন।
আক্ষেপের সুরে সুফিয়া জানান, তিনি জানান, বয়স হওয়ার পাশাপাশি বা হাতটি সম্পূর্ণ অবশ। কাম-কাজ করতে পারি না। ভিক্ষা করতে আমারও ভালো লাগে না। একটি কার্ডের জন্য অনেক ঘুরেছি। আমার কথার কেউ মূল্য দেয় না। সরকার যদি আমাকে একটি ভাতার কার্ড দিতো তাহলে অনেক ভাল হতো।
এ ব্যাপারে ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, তিনি দীর্ঘদিন ঢাকায় থাকার কারণে বিষয়টি আগে আমরা জানতাম না। আপনাদের মাধ্যমে জানলাম। ইউএনও স্যারের সাথে কথা বলে সুফিয়া বেগমের জন্য একটি বিধবা/প্রতিবন্ধি ভাতার কার্ডের ব্যবস্থা করে দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com