1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জয়পুরহাটে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ৪

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা এলাকায় স্বামীকে আম গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কাদের মন্ডল পাড়ার শাওন হোসেন (২২), চকগোপাল এলাকার মাহফুজ ওরফে মিফুজ (৩০), রহমতপুরের তানভির ইসলাম (১৯) ও চকগোপালের শাহিন (২৭)।

মামলার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বামীর সঙ্গে ওই গৃহবধূ যশোরে তার বাবার বাড়িতে যাওয়ার জন্য বাসে করে জয়পুরহাটে আসেন। এসময় তাদের মোবাইলসহ টাকা চুরি হয়ে যায়। পরে রাত ৮টার দিকে তারা রেলগেটে এসে ভাড়ার জন্য মানুষের কাছে আর্থিক সাহায্য চাইতে শুরু করেন। এসময় শাওন নিজেকে মেম্বারের ভাই পরিচয় দিয়ে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলে স্বামী-স্ত্রীকে শাহিনের অটোরিকশায় করে তেঘরবিশা এলাকার একটি আম বাগানে নিয়ে যান। সেখানে অপর দুই আসামি এসে ভুক্তভোগীর স্বামীকে আম গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর তারা পালাক্রমে ওই গৃহবধুকে ধর্ষণ করে। এসময় গৃহবধু ও তার স্বামীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুইজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে। তবে অটোরিকশা চালক শাহিন পলাতক ছিল। পরে শুক্রবার রাতে তাকেও গ্রেপ্তার করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। চার আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com