1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

ঝুঁকি নেবেন আনুশকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। ‘বাহুবলি’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘সাইলেন্স’। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

এবার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আনুশকা শেঠি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করবেন গৌতম মেনন। এ সিনেমার বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে স্টান্ট ছাড়াই তিনি পারফর্ম করবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত এ প্রতিবেদনে জানানো হয়েছে, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হবে নারী কেন্দ্রীক এই সিনেমা। আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে। তামিল বিগ বস খ্যাত অবিরাম সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্র রূপায়ন করবেন। বলিউড পরিচালক গোবিন্দ নিহালানির উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি। নাম ঠিক না হওয়া এ সিনেমা আগামী বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। বেলস ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে এ সিনেমা প্রযোজনা করবেন ইশারি গণেশ।

আনুশকা অভিনীত মুক্তি প্রতীক্ষিত থ্রিলার ঘরানার ‘সাইলেন্স’ সিনেমায় আরো অভিনয় করেছেন—মাধবন, শালিনী পান্ডে, অঞ্জলি প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছে কনা ভেঙ্কট ও পিপল মিডিয়া ফ্যাক্টরি। আগামী বছর এটি মুক্তির কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com