1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি।

বুধবার (২৩ এপ্রিল) দেশটির দোহায় আর্থনা সামিটের সাইডলাইনে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি আশা প্রকাশ করেন, এই ব্যবস্থার মাধ্যমে উভয় দেশ পেশাগতভাবে উপকৃত হবে এবং দুই দেশের সশস্ত্র বাহিনী ও জাতির মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।

প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেন যে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্ব বাংলাদেশের সশস্ত্র বাহিনী কাতার সশস্ত্র বাহিনীর কল্যাণে ব্যবহার করবে।

প্রধান উপদেষ্টা আরও বিশ্বাস করেন, এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থা শুধু নতুন সহযোগিতার সুযোগই তৈরি করবে না বরং ভবিষ্যতে জনগণ পর্যায়ে সম্পর্ক গড়ার একটি শক্ত ভিত্তিও স্থাপন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com