1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘কুয়েট উপাচার্যকে না সরাতে শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন ১৪ ভিসি’

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

দলীয় লেজুরবৃত্তি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নামার কথা জানিয়েছেন এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ। বুধবার (২৩ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

এনসিপির এই নেতা তার পোস্টে বলেন, ‘শুনলাম, ১৪ জন ভিসি শিক্ষা উপদেষ্টাকে হুমকি দিয়েছেন, কুয়েটের ভিসিকে সরানো যাবে না। পোলাপান মরলে সেটা তাদের পছন্দ (চয়েজ)।’

তিনি বলেন, ‘এটা যদি সত্য হয়ে থাকে এই ১৪ জন ভিসিসহ কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা ভুলে যাইনি, ২ আগস্টও কতিপয় ভিসি হাসিনার গণভবনে গিয়ে বলেছিলেন- আপনি পদত্যাগ করবেন না, প্রয়োজনে আরও গুলি করেন।’

হান্নান মাসউদ বলেন, ‘এসব দলকানা ভিসির বিরুদ্ধে অ্যাকশন জরুরি। রাস্তায় নামতে প্রস্তুত।’

উল্লেখ্য, কুয়েট উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার আজ বুধবার তাদের সঙ্গে দেখা করে কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com