1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

চলছে শিল্পী সংঘের ভোট, ২১ পদে লড়ছেন ৪০ প্রার্থী

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে ছোটপর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচন। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলছে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে থাকবেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

Actor Equeti.0শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে অভিনেতা আফজাল হোসেন, গাজী রাকায়েত, শতাব্দী ওয়াদুদ, সভাপতি প্রার্থী আজাদ আবুল কালাম ও সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক রওনক হাসান। ছবি: সংগৃহীত

সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদের জন্য পাঁচজন প্রার্থী হলেন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ। অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন নূর এ আলম নয়ন ও তানভীর মাসুদ।

Actor Equeti.1শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে মুনমুন আহমেদ ও কেরামত মওলা। ছবি: সংগৃহীত

অনুষ্ঠান সম্পাদক পদে এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা, শাহরিয়ার ফেরদৌস সজীব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইন ও কল্যাণ সম্পাদক পদে সুবর্ণা মজুমদার ও সুচন্দা সিকদার লড়ছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মুকুল সিরাজ ও প্রিন্স রনি প্রতিদ্বন্দ্বী। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Actor Equeti.2শিল্পকলা একাডেমিতে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সস্ত্রীক মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে আছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com