1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় ৩০২ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামিকে ৩শ দুই পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গত শুক্রবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজুর রহমানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালনা করে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রাম থেকে পৌরসভার কেরানীপাড়া গ্রামের রব হাওলাদারের ছেলে আরিফ হাওলাদারকে ২৪৫ পিচ ও মেলাপাড়া গ্রামের হাচন ঘড়ামির ছেলে আসাহাব ঘরামিকে ৫৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

স্থানীয় ও পুলিশের সূত্র থেকে জানা যায়, গ্রেফতারকৃত ২জন দীঘৃদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। আরিফ হাওলাদারের নামে ৭টি ও আসাহাবের নামে ৩ টি মাদক মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার আবুল খায়ের বলেন, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে মহিপুর থানা পুলিশ এবং মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ, মাদকসহ গ্রেফতারকৃত ২ আসামিকে শনিবার দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com