1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

বরগুনায় সাবেক সংসদ সদস্যর গাড়িবহরে হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

বরগুনা: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল ইসলাম মনির গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম মনি, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফারুকসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট তারিকুজ্জামান টিটু বলেন, ‘ঢাকা থেকে পাথরঘাটায় নিজ বাড়িতে যাচ্ছিলেন নুরুল ইসলাম মনি। নাচনাপাড়া এলাকায় পৌঁছালে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি সমর্থকদের ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।’

এ বিষয়ে জানতে স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ‘দুই পক্ষের নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হয়েছিল। কিন্তু হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুই পক্ষ থেকেই মামলা করা হবে বলে জানিয়েছে। সোমবার বিএনপির বিক্ষোভ মিছিল রয়েছে পাথরঘাটা উপজেলায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ১৪৪ ধারা জারির সম্ভাবনা রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com