1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার, ফেন্সিডিল উদ্ধার 

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
যশোর : যশোরের বন্দর নগরী বেনাপোলে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৪ আসামী গ্রেফতার ও ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ছোট আঁচড়া গ্রামের রাজ্জাক এর ছেলে শরিফুল ইসলাম, শিকড়ী গ্রামের ইউনুচ আলীর ছেলে আনোয়ার ওরফে আনার, দক্ষিন বারপোতা গ্রামের মুন্তাজ আলী মোড়লের ছেলে রিয়াজুল ইসলাম, মৃত জাহান আলীর ছেলে ওহিদুজ্জামান, ভবারবেড় গ্রামের সোহেল রানার স্ত্রী অনন্যা, বারপোতা গ্রামের নওশের হোসেনের ছেলে নেওয়াজ শরীফ, দিঘীরপাড় গ্রামের আজগর সরদারের ছেলে জসিম সরদার, একই গ্রামের মৃত আবদার সরদারের ছেলে আজগর সরদার, ভবারবেড় গ্রামের লিয়াকত হোসেনের স্ত্রী রোমেছা পারভীন, শিকড়ী গ্রামের কামাল এর ছেলে মিকাইল হোসেন, মহিষাডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে নুরুজ্জামান, আমড়াখালী গ্রামের আজগর আলীর ছেলে মোস্তাক হোসেন, সুন্তাজ আলীর ছেলে শফি মেম্বার ও হবিবার রহমানের ছেলে আলামিন হোসেন।
পুলিশ জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com