1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় তথাকথিত পীরের বিতর্কিত কর্মকান্ড নিয়ে এলাকায় তোলপাড়

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় তথাকথিত এক ভুয়া পীরের অবৈধ, বে-আইনী ও ভুয়া কর্মকান্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা, তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

টিয়াখালী ইউনিয়নের উত্তর নাচনাপাড়া গ্রামে দীর্ঘ দিন ধরে পীর সাহেব নাচনাপাড়া নামে প্রচার দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন তিনি। এভাবেই ধর্মভীরু ও সাধারণ মানুষকে জীন-ভুতের আচরের কথা বলে এবং অসহায় ও গরীব মানুষকে টার্গেট করে তাদের বিদেশে পাঠিয়ে অর্থবিত্তের মালিক বানিয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। তথাকথিত এ পীরের বিরুদ্ধে কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী দুটি পরিবার।

ভুক্তভোগী এ দুটি পরিবারের অভিযোগ, চার মাস আগে নাচনাপাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের পুত্র পারভেজ ও আলমগীর হাওলাদারের পুত্র সাইমকে বিদেশ পাঠানোর কথা বলে ৯ লক্ষ টাকা নেয় কথিত পীর সাহেব নাচনাপাড়া ওরফে আবুল কালাম মোল্লা। পরে সৌদি আরবের একটি আবাসিক হোটেলে চাকুরির কথা বলে কথিত এই পীরের মাধ্যমে ওই দুই যুবককে বিদেশ পাঠানো হলেও বর্তমানে সেখানে মানবেতর জীবন যাপন করছেন তারা।

প্রবাসী পারভেজের মা কান্না জড়িত কণ্ঠে বলেন, পীর সাহেব আল্লাহর মসজিদ ঘরে বসে আল্লাহর কসম দিয়ে আমার ছেলে এবং ছেলের চাচাতো ভাইয়ের কাছ থেকে নয় লক্ষ টাকা নিয়েছেন বিদেশে চাকুরির কথা বলে। কথা ছিল, সৌদিতে প্রতিদিন কাবা শরীফে নামাজ পড়বে আর ছেলেরা একটি হোটেলে চাকুরি করবে। কিন্তু বিদেশ যাওয়ার পর চার মাস যাবত ছেলেরা খেয়ে না খেয়ে আছে। বর্তমানে গত তিনদিন যাবত তাদের আটকে রাখা হয়েছে একটি ঘরে। সেখানে তাদের পানি ছাড়া কিছুই খেতে দিচ্ছেন না পীর সাহেবের সৌদির দালালরা।

তিনি আরো বলেন, এখন ছেলেদের দেশে ফিরিয়ে আনতে ফের ১০ লাখ টাকা দাবী করছেন কালাম মোল্লা। এমনকি একটি কাগজে স্বাক্ষর চাইছেন তিনি। এ কথা বলতে বলতে বার বার জ্ঞান হারাচ্ছিলেন পারভেজের মা।

স্থানীয় বাসীন্দাদের অভিযোগ, নিজের ব্যবহৃত মোটরসাইকেলসহ উত্তর নাচনাপাড়া হোসাইনিয়া খানকার গেটে পীরসাহেব নাচাপাড়া নাম ফলক লাগিয়ে দীর্ঘদিন যাবত মানুষকে তদবীর, ঝাড়-ফুঁক দিয়ে যাচ্ছেন আবুল কালাম মোল্লা।

স্থানীয়রা বলছেন, এক সময়ে সাইকেল মেকানিক কিভাবে হঠাৎ করে পীরের তকমা লাগিয়ে দুইজন খলিফা রেখে কার্যক্রম চালাচ্ছেন?

এ বিষয়ে পীরসাহেব নাচনাপাড়া ওরফে কালাম মোল্লা জানান, চাঁদপুরের প্রতাবপুর হাজীগঞ্জ থেকে তিনি এযাজত পেয়ে পীরের কর্মকান্ড চালাচ্ছেন। মূলত তিনি জ্বীন-ভুতে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে থাকেন অর্থের বিনিময়ে এবং ভিসা দিয়ে যাদের বিদেশে পাঠিয়েছেন তাদের কোন সমস্যা হচ্ছে না। তারা ভালো আছেন। এক শ্রেণীর মানুষ নিয়ে অহেতুক মিথ্যা ও বিরূপ মন্তব্য করে শুধু শুধু আমাদের হয়রানি করছেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, কোর্টে মামলা হয়েছে কিনা জানা নেই। মামলার তদন্তভার পুলিশকে দেয়া হলে অনুসন্ধান করে আই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তার বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com