1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মাগুরায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আতর লস্কর (৫৫) নামের এক ব্যক্তি সোমবার (৫ সেপ্টেম্বর) ভোরে মারা গেছেন।

এর আগে রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া বাজারে প্রকাশ্য দিবালোকে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ। নিহত আতর লস্কর একই ইউনিয়নের  উরুড়া গ্রামের মৃত যদন লস্করের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে  ৪টার দিকে আতর লস্কর ও দুইজন গ্রামবাসীকে নিয়ে বাড়ির পাশের কানুটিয়া হাটে বাজার করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। তারা আতর লস্করসহ দুজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আতর লস্করের মৃত্যু হয়।

নিহত আতরের বড় ছেলে উজ্জল লস্কর বলেন, ‘গত ইউপি নির্বাচনে মেম্বর প্রার্থী নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। তুচ্ছ ঘটনায় গত শনিবার গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই বিরোধের জেরে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আমি এই হত্যার বিচার চাই।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রাম্য দলাদলি ও পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করবে বলে জানিয়েছে। মামলা হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com