1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় ৮ কিলোমিটার সড়কের বেহাল দশা, চরম ভোগান্তি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : সূর্যোদয়-সূর্যাস্তের লীলাভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট মিস্ত্রী পাড়ায় কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে ৩৬ফুট উচু রাখাইন বৌদ্ধবিহার। এখানে গড়ে উঠেছে বিভিন্ন দোকান-পাটসহ বিশাল রাখাইন মার্কেট। কুয়াকাটা-জিরোপয়েন্ট থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব উত্তরে অবস্থিত এই মন্দিরটি। সেখানে প্রতিদিন যাতায়াত করছে হাজারো পর্যটক। গত ২ বছর ধরে প্রধান এ সড়কটি চলাচলের জন্য একদম অনুপযোগী হয়ে পড়ছে। পদ্মাসেতু চালু হওয়ার পরপরই ভ্রমণ পিপাসুদের চাপ বেড়ে যাওয়ায় মাইক্রোবাস কিম্বা প্রাইভেটকার ভাঙ্গাচুড়া এ রাস্তায় যাচ্ছে না গেলেও তা বিরূপ মন্তব্য করে চলে আসে। প্রতিদিন ওই সড়ক দিয়ে অনেক কষ্ট করে অটোগাড়ি ও অটো ভ্যানে করে দর্শনীয় স্থানটি দেখতে গেলেও ভোগান্তির কোন শেষ থাকে না। তাই দ্রুত সড়কটি প্রশস্তসহ সংস্কারের দাবী জানান পর্যটক ও পর্যটন শিল্পের সাথে থাকা সংশ্লিষ্টরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্পট রাখাইন বৌদ্ধবিহার মিস্ত্রিপাড়া প্রায় ১০ কিলোমিটার রাস্তা যাতায়াতের জন্য খুবই বেহাল দশায় পরিণিত হয়েছে। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই ধংসযজ্ঞে সড়কটি দিয়ে আসা যাওয়া করছে। আর সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপরে ব্যাপক দায়িত্ব নিয়ে অভিযোগ তুলেন। দেশের গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র এইভাবে দীর্ঘদিন ধরে সড়কটি নাজুক হয়ে পড়ে আছে তা নিয়ে প্রশ্ন তুলেন আগত পর্যটকরা। কুয়াকাটা মহাসড়ক সংযুক্ত বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে পাশ দিয়ে বঙ্গবন্ধু রোড হয়ে মিস্ত্রিপাড়া পর্যন্ত তিনটি মাধ্যমিক ও ৩টি প্রাইমারী স্কুল রয়েছে। এই একটি মাত্র পাকা সড়ক দিয়ে চরম ভোগান্তিতে চলাচল করতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।

রাজশাহী থেকে আসা পর্যটক সাদ্দাম হোসেন বলেন, কুয়াকাটায় ঘুরতে এসে সাগরে গোসল করার পরে অন্য স্পটগুলো দেখার জন্য বৌদ্ধবিহারের দিকে রাস্তায় যেতে চরম ভোগান্তিতে পড়তে হয়। সুন্দর একটি জায়গা শুধু ভাঙ্গা রাস্তার কারণে পর্যটকরা আসছে না। খারাপ লাগছে সড়কটি অনেকাংশেই ভাঙ্গা। তাই প্রচুর কষ্ট করে আসতে হয়েছে এ নিদর্শনগুলো দেখতে। দ্রুত এ রাস্তাটা সংস্কার ও প্রশস্ত করা দরকার।

ইতালী প্রবাসী পিংকি সেলিম সিকদার জানান, ফ্যামিলিসহ কুয়াকাটা এসে ২দিন রাখাইনদের প্রাচীর বৌদ্ধবিহারের নাম শুনে আসলাম। আসতে যে কষ্ট হয়েছে প্রাইভেট গাড়ি রেখে ভ্যানে যেতে হয়েছে। চরম ভোগান্তি হয়েছে। দর্শনীয় স্থান রাখাইন মার্কেট ও শুটকী পল্লী রয়েছে। যা খারাপ যোগাযোগ ব্যবস্থার কারনে যাওয়া যাচ্ছে না।

মিস্ত্রীপাড়ার বড় ব্যবসায়ী সিকান্দার হাওলাদার বলেন, কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্পট দেখে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছি ব্যবসা প্রতিষ্ঠানে। কিন্তু মহামারি দুর্যোগ করোনার কারণে গত ২ বছরে যে ক্ষতি হয়েছে তা এখনো পুষিয়ে উঠতে পারিনি। এখন রাস্তা খারাপ হওয়ায় ট্যুরিস্ট আসতে পারছে না। এজন্য দিন খুব খারাপ যাচ্ছে।

কুয়াকাটার সমাজসেবক মতিউর রহমান বলেন, গত ৬ বছর হলো এই রাস্তার কার্পেটিং করছে স্থানীয় সরকার বিভাগ। এখন এ রাস্তা এতোটাই নাজুক তা ভাষায় প্রকাশ করতে পারছি না। পর্যটক তো দূরের কথা স্থানীয়রাও চলতে পারছে না।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট আ্যাসোসিয়েশন কুটুমের যুগ্ম-সম্পাদক জাকারীয়া জাহিদ বলেন, কুয়াকাটায় আগত পর্যটকরা এখানে এসে বেশি ট্যুর করেন মিস্ত্রীপাড়া বৌদ্ধবিহারে প্রতিদিন শতশত পর্যটক আর শুক্র ও শনিবার হাজার হাজার বলা চলে। কিন্ত আজ ২ বছর যাবত যোগাযোগ বিচ্ছিন্ন।

অন্যদিকে এই সড়কটাকে প্রশস্ত করা ও রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে ২টি মাইক্রোবাস ক্রোসিং করতে পারছে না। তাই জরুরী ভিত্তিতে এ ভোগান্তি থেকে রক্ষা পেতে চাই।

কলাপাড়া উপজেলার নিবার্হী প্রকৌশলী (এলজিইডি) মোহর আলী জানান, আমরা পিডি মহাদ্বয়ের কাছে একটি প্রোপজাল পাঠিয়েছি। আশা করছি, খুব শীঘ্রই রাস্তার কাজটি শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com