1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় কৃষকদের মাঝে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় বীজ সংরক্ষনের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়েছে।  সোমবার (৫ সেপ্টম্বর) সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে ১৫জন কৃষকের মাঝে এই ড্রামগুলো বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপসহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, আব্দুল মোতালেব, সাংবাদিক শফিউল আলম লাভলুসহ কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ যায়য়ায়দিনকে বলেন, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) ফেজ-টু প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন হিসেবে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়। এতে কৃষকরা দীর্ঘ সময় গুনগত মান বজায় রেখে বীজ সংরক্ষন করতে পারবে।

তিনি আরো বলেন, কৃষকরা যাতে ড্রামে বীজ সংরক্ষন করে রেখে পরবর্তিতে নিজের চাহিদা পূরণ করে বাকি বীজগুলো অন্যের কাছে বিক্রি করতে পারে এই লক্ষ্যে তাদের মাঝে সরকারিভাবে ড্রামগুলো বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com