1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নদীতে মাছ ধরতে যাওয়ার পথে নাজমুল হক (৪৫) নামে এক কৃষক ও বীজতলা থেকে ধানের চারা তুলতে গিয়ে রফিকুল ইসলাম অপি (৩০) নামে অপর এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টম্বর) সকাল আটটার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকা ও সাড়ে নয়টার দিকে উরফা ইউনিয়নের হাসনখিলা এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে নাজমুল নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। পথিমধ্যে বৃষ্টির সময় বজ্রপাত হলে রাস্তার পাশে থাকা সাবেক ইউপি সদস্য সফর উদ্দিনের পুকুর পাড়ে মরে পড়ে থাকেন নাজমুল। পরে তার বড় ভাই মোজাম্মেল হক কালা নাজমুলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

অপরদিকে কৃষক রফিকুল ইসলাম অপি তার ভাইদের নিয়ে আমন ধান রোপনের জন্য সকালে বাড়ির পাশের বীজতলা থেকে ধানের চারা তুলতে যান। এসময় বীজতলায় বজ্রপাতে আহত হন অপি। পরে সেখান থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ও উরফা ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com