1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কাকের ডাকে লাশের সন্ধান, বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মনিরুল ইসলাম মনির : শেরপুরের নালিতাবাড়ীর একটি সমতল বনভূমির জঙ্গল থেকে কাকের ডাকে সনাক্তের পর মাটি খুঁড়ে উদ্ধারকৃত নাছিমা বেগম এর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে থানা পুলিশ। হত্যাকান্ডের ৫ দিন পর লাশ উদ্ধার এবং লাশ উদ্ধারের ১১ দিন পর চাঞ্চল্যকর তথ্যের পাশাপাশি গ্রেফতার করেছে দুই অপরাধীকেও।

পুলিশ জানায়, গত ২০ আগস্ট শনিবার বিকেলে পূর্ব মানিককুড়া গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গ্রাম পুলিশ আমির আলীর স্ত্রী ও ৫ সন্তানের জননী নাছিমা বেগম (৩৫)। এরপর ২৩ আগস্ট মঙ্গলবার নাছিমার স্বামী নালিতাবাড়ী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল দশটার দিকে নাছিমার মা’সহ স্বজনেরা বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে থাকা বিশিগিরিপাড়া গ্রামে বন বিভাগের সমতল বনভূমির জঙ্গলে নাছিমার সন্ধান করছিলেন। এসময় একদল কাক জঙ্গলে ডাকাডাকি করায় নাছিমার মা ঝোপের মাঝে ডুকে গন্ধ ও মাছির উপস্থিতি টের পান। পরে আরও সামনে এগুলে মাটিতে পুঁতে রাখা লাশের দেহাবশেষ বেড়িয়ে থাকায় হাতের চুরি ও ওড়না দেখে মেয়ের লাশ সনাক্ত করেন তিনি। খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও র‌্যাব সদস্যরা গিয়ে প্রাথমিক তদন্ত ও লাশ উদ্ধার করে।

এদিকে সন্দেহভাজন হিসেবে একই সময়ে হেলিম মিয়া ওরফে ইলিমকে (৪০) আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে সন্দেহভাজন অপর অপরাধী নজরুল ইসলাম (৩০) ততক্ষণে পালিয়ে যায়।

পুলিশি তদন্তে বেড়িয়ে আসে, ২০ আগস্ট শনিবার বিকেলে ওই বাগানের পাশে থাকা নজরুল ইসলামের বাড়িতে গিয়ে ৫০ টাকা ধার চান নাছিমা। এসময় ৫০ টাকা ধার দিলে নজরুলের স্ত্রী বাড়িতে না থাকায় নাছিমা তাকে শারিরিক সম্পর্কের কথা বলে বাগানে ডেকে নিয়ে যান। ঝোপের আড়ালে গিয়ে দু’জনে মিলে প্রায় ২০-২৫ মিনিট শারিরিক সম্পর্ক করে বেড়িয়ে আসছিলেন। এসময় সেখান দিয়ে আসতে থাকা হেলিম ওরফে ইলিম তাদের দেখে ফেলে বিষয়টি প্রকাশের ভয় দেখায়। একপর্যায়ে নাছিমাকে টেনে ঝোপে নিয়ে বিষয়টি জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে সাথে থাকা অলঙ্কার খোলে নেওয়ার চেষ্টা করে হেলিম। এতে বাঁধা দিলে নাছিমার গলায় থাকা ওড়না দিয়ে গলায় পেচিয়ে ধরে এবং নজরুলকে টেনে ধরতে বলে হেলিম। পরে উভয়ে মিলে দুইপাশে টেনে ধরলে নাছিমা শ্বাসরোধ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় হেলিম নাছিমার বুকে কয়েকটি লাথি দিয়ে মৃত্যু নিশ্চিত করে। এরপর হেলিমের কথামতো নজরুল বাড়ি থেকে কোদাল নিয়ে প্রথমে একটি গর্ত করার চেষ্টা করে। হেলিম তা নিষেধ করে ঝোপের ভিতরে গিয়ে আরেকটি গর্ত করে নিজেই। এরপর নরজুল কাঁধে করে নাছিমাকে নিলে উভয়ে মিলে নাছিমাকে মাটিচাপা দেয়। সাথে থাকা অলঙ্কার খোলে নেয় হেলিম।

এদিকে পুলিশি তদন্তে নজরুলের সম্পৃক্ততা পাওয়া গেলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ৪ সেপ্টেম্বর বিকেলে ঢাকার বংশাল এলাকা থেকে নজরুলকে গ্রেফতার করে পুলিশ। পরে উভয়ের জবানবন্দি গ্রহণকালে তারা দোষ স্বীকার করায় মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন জানান, অক্লান্ত পরিশ্রম করে আমরা ক্লু-লেস এ মামলাটির রহস্য উদঘাটন করেছি। এ জন্য আমাদের কারিগরি টিমসহ সবাই মিলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনতে পেরেছি। অভিযুক্তরা আমাদের সামনে স্বীকারোক্তি ছাড়াও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com