1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ভিক্ষুকের টাকা ছিনতাই!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় এবার ভিক্ষুকের সারাদিনের কষ্টার্জিত ভিক্ষার চার হাজার টাকা ছিনিয়ি নিলো ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ মমতা শপিংমল এলাকায়।

ভিক্ষুক আব্দুর রশিদ হাওলাদার (৮০) জানান, ‘মঙ্গলবার ছিল কলাপাড়া পৌর শহরে সাপ্তাহিক হাটের দিন। এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করেন তিনি। সন্ধ্যার পর সারাদিনের উপার্জিত টাকা গুছাচ্ছিলেন। এসময় ৪-৫ জন কম বয়সী ছেলে এসে চারদিকে ঘিরে বসে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় চাকু বের করে হুমকি দিয়ে যায়। তাই ভয়ে চিৎকার দিতেও সাহস পাইনি।’

তিনি আরো জানান, ‘তার গ্রামের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে। বাড়িতে ছোট এক ছেলে রয়েছে। এক মেয়ে তা এখন স্বামীর বাড়িতে। স্ত্রী মারা গেছে। সে কারনে এক ছেলে নিয়েই তার সংসার। সংসারের অভাবের কারনে সে প্রায়শই নদীতে পোনা মাছ ধরে। বাধ্য হয়েই ভিক্ষা করতে হচ্ছে। টাকাগুলো নিয়ে যাওয়ায় তাকে না খেয়ে থাকতে হবে।’

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম বলেন, এ ধরণের কোনো ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com