1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বড় ভাই কর্তৃক মিথ্যা মামলা করায় ছোট ভাইয়ের অভিনব প্রতিবাদ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : পারিবারিক বিরোধ নিয়ে সহোদর ছোট ভাইসহ ভাগ্নেদের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করায় মনের দুঃখে-ক্ষোভে অভিনব প্রতিবাদ করেছে ছোট ভাইসহ ভাগ্নেরা। সমাজের চোখে বড় ভাইকে মিথ্যা মামলাবাজ হিসেবে চিহ্নিত করতে বড় ভাইয়ের করা মামলার কপি ডিজিটাল প্রিন্টিং করে প্যানা বানিয়ে বাজারে টানিয়ে দিয়েছেন তারা। ফলে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা ও মুখরোচক কথাবার্তা। এমন অভিনব প্রতিবাদের ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর গ্রামে।

এলাকাবাসী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, বাগিচাপুর গ্রামের হাজি আলী হোসেন চলতি বছরের গেল ২১ জুলাই মারা যান। মৃত্যুর সময় তিনি প্রায় ৩০ একরের উপরে জমিজমা রেখে যান। কিছুদিন আগে এলাকাবাসী বৈঠক করে মৃত আলী হোসেনের বড় কন্যা সখিনা খাতুন ও ছোট কন্যা নূর জাহানকে ৫ একর ১৫ কাঠা জমি, বৃদ্ধা স্ত্রীর জন্য সাড়ে চার একর জমি বন্টন করে বাকী জমিজমা বড় ছেলে মাওলানা ইব্রাহিম খলিল ও ছোট ছেলে ইসমাইল হোসেন এর মাঝে বন্টন করে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে মৌখিকভাবে বন্টন করা এসব জমির পজিশন নিয়ে ভাই-বোনদের মাঝে কিছুটা পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে গত ২৪ আগস্ট তারিখের ঘটনা দেখিয়ে ছোট ভাই ও ভাগ্নেসহ মোট ৫ জনকে অভিযুক্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেরপুর ‘খ’ অঞ্চলের আদালতে ফৌজদারী কার্যবিধির ১০৭/১১৭ ধারায় একটি পিটিশন মোকদ্দমা দায়ের করেন বড় ভাই মাওলানা ইব্রাহিম খলিল। ওই মোকদ্দমায় উল্লেখ করা হয়, ‘অভিযুক্তরা দা ও লাঠিসোটাসহ প্রাণনাশক অস্ত্র নিয়ে মাওলানা ইব্রাহিম খলিলকে গালাগাল করে মারধর ও হত্যা করতে আসে। পরে এলাকাবাসী তাদের ফিরিয়ে দেন।’

এদিকে মোকদ্দমার নোটিশ পেয়ে মনের দুঃখে আর ক্ষোভে মামলার হুবুহু কপি ডিজিটাল প্যানায় প্রিন্ট করে বৃহস্পতিবার বিকেলে বাগিচাপুর বাজারে রশি দিয়ে টানিয়ে দেন ছোট ভাই ইসমাইলের পক্ষে ভাগ্নেরা। প্যানাটি টানানোর পরপরই উৎসুক মানুষ তা পড়তে ভির জমায়। ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শুরু হয় আলোচনা-সমালোচনা আর মুখরোচক কথাবার্তা।

ওই গ্রামের হাজি আমিন উল্লাহ (৭০) জানান, হাজি মৃত আলী হোসেন একজন ভালো মানুষ ছিলেন। মৃত্যুর আগে তিনি সামাজিক কাজে অনেক দান-খয়রাত করে গেছেন। তার মৃত্যুর পর জমিজমা নিয়ে সন্তানদের মাঝে বিরোধ হওয়ায় এলাকাবাসী প্রাথমিকভাবে তা নিস্পত্তি করে দেন। ইসমাইল একজন নিরীহ মানুষ। সামান্য পারিবারিক কথা কাটাকাটি থেকে এ মোকদ্দমা করা হয়েছে। যার কোন সত্যতা নেই। একই কথা জানালেন অপর মুরব্বী আব্দুল কাদির (৬০)।

জমিজমা নিয়ে শালিসকারীদের একজন মেহেদী হাসান (৩৮)। তিনি জানান, আমরা প্রাথমিকভাবে সকল ওয়ারিশের মাঝে জমিজমা বন্টন করে দিয়েছি। সামনের মৌসুমের আবাদ ওঠার পর চূড়ান্তভাবে নিয়ম অনুযায়ী ওয়ারিশ বন্টন করে ফায়সালা দেওয়া হবে। তবে মামলায় উল্লেখিত ঘটনা সম্পূর্ণ মিথ্যা। এমন কোন ঘটনাই ঘটেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com