1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে বাল্যবিয়ে বন্ধ করলো প্রশাসন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ প্রশাসন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোড়াগাঁও গ্রামে এ বাল্যবিয়ের আয়োজন চলছিল।

সূত্র জানায়, পোড়াগাঁও গ্রামের জনৈক আব্দুল জলিল এর ১২ বছর বয়সী কন্যার সাথে ধোপাকুড়া গ্রামের হযরত আলীর ছেলে ফরহাদ আহমেদ খালেক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। পরে কে বা কারা ত্রিপল নাইন-এ ফোন করে বিষয়টি জানালে থানা পুলিশের এএসআই আমিনুলসহ সঙ্গীয় ফোর্স কনের বাড়িতে গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে ওই বিয়ে বন্ধের ব্যবস্থা করেন।

তবে স্থানীয় অপর একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার ১২ বছর বয়সী ওই কন্যাশিশুর জন্ম ২০০২ সালে দেখিয়ে নিবন্ধন বানিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকতা শেষে তাকে বরের বাড়িতে পাঠানোর কথা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com