1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে স্বদেশী ইউনিয়ন বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনের ভাড়াসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় বাকশালী পুলিশের গুলিতে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নে উপজেলা বিএনপি’র যুগ্মআহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেলের উদ্যোগে ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে স্বদেশী ইউনিয়নের ঘাশিগাও বাজারে আয়োজিত সমাবেশে ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য উসমান গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি নেতা সাবেক মেম্বার আনোয়ার হোসেন, জেলা তাঁতীদলের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বিএসসি, ইসমাইল হোসেন, আব্দুল কাদির মেম্বার, এখলাছ উদ্দিন বিএসসি, এ বি এম হিশাম বাক্কার, রহিম উদ্দিন, সিরাজুল ইসলাম, সুজারুল ইসলাম সুজা, মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা, খন্দকার সাইফুল ইসলাম, রুবেল রানা, রবিউল, দেলোয়ার সিদ্দিক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আল-আমিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শামছুল আলম খান ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনী, উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন।

এ সময় বক্তারা বলেন, জনগণ বিএনপির আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। আমরা অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবী করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com