1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ৮৪৫৬৪ টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : বাংলাদেশের বাজারে রোববার (১১ সেপ্টেম্বর) থেকে সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ছে। ফ‌লে, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে খরচ হবে ৮৪ হাজার ৫৬৪ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৪ হাজার ৫৬৪ টাকা, ২১ ক্যারেটের সোনা ৮০ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৯ হাজার ১৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৭ হাজার ৩৮৭ টাকায় বেচাকেনা হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

শনিবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেটের সোনা ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৬ হাজার ২২১ টাকা বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com