নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলায় পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পাঠাগারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর।
এর আগে নকলা উপজেলা পরিষদ হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নকলা পাঠাগারের সাধারণ সম্পাদক রুমি খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইস্কান্দার হাবীব প্রমূখ।
উল্লেখ্য, নকলা পাঠাগারে ৫ হাজারের বেশি বিভিন্ন বই রয়েছে। ৩টি কম্পিটারসহ প্রায় ৪০ জন পাঠকের বই পড়ার ব্যবস্থা আছে।