1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের ঝুঁকিপূর্ণ শতবর্ষী রেন্ট্রি গাছ অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নাভারন বাজারে ব্যবসায়ী সংগঠনের পক্ষে আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পাঁচ শতাধিক সদস্য ছাড়াও স্থানীয় সাধারন জনগন অংশ নেন।
ঝুঁকিপূর্ণ রেন্ট্রি গাছের ডালপালা ভেঙে ও উপড়ে পড়ে ইতোমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। মৃত প্রায় এসব গাছের জন্য নাভারন বাজারের ব্যবসায়ীরা ভয়ে আতঙ্কে তারা ব্যবসা পরিচালনা করছে।
যশোর-বেনাপোল মহাসড়কের মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো এখন জীবনের জন্য হুমকি। সরকারের কাছে দাবী জানিয়ে আজ ব্যবসায়ীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। যাতে মৃতপ্রায় এসব গাছ দ্রুত অপসারণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু. আওয়ামীলীগ নেতা মোরাদ হোসেন, ব্যবসায়ী আব্দুস সবুর, নাসিম রেজা পিন্টু, মাজহারুল ইসলাম, পলাশ হোসেন, শহিদুল ইসলাম শহীদ (সোহেলী ফ‍্যাশনের স্বাত্তাধিকারী).জাহিদ হোসেন, উত্তম কুমার, নাজমুল হোসেন, আনোয়ারুল ইসলাম, আব্দুল করিম ও আব্দুল হক প্রমুখ।
উল্লেখ্য, যশোর বেনাপোল মহাসড়কে শতবর্ষি মৃতপ্রায় গাছগুলো. অপসারণের দাবিতে ব‍্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সংগঠন একাধিকবার মানববন্ধন পালন করে। কিন্তু সরকারসহ মহাসড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com