1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটা ক্লাবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠাকালীন সদস্যদের

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটা ক্লাবের বিরুদ্ধে এবার কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্যরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে “কুয়াকাটা ক্লাবের” প্রতিষ্ঠাতা সদস্য লুৎফুল হাসান রানা।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম মিরন, নেছার উদ্দিন হাওলাদার ও সদস্য সাইদুর রহমান সবুজ।

সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, কুয়াকাটা ক্লাব একটি সামাজিক সংগঠন। এই সংগঠনের অনেক সদস্য রয়েছে যারা সরকারের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। এসব সদস্যের কাছ থেকে টাকা নেওয়া হলেও জমা রিসিপ কপি দেয়া হয়নি।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত সদস্যরা কুয়াকাটা ক্লাবের সভাপতিসহ কতিপয় সদস্যদের আর্থিক অনিয়ম ও দুর্নীতর বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

সংবাদ সম্মেলনে লুৎফুল হাসান রানা লিখিত বক্তব্যে আরো বলেন, আমরা ১৩ জন উদ্যমী তরুণ-যুবক ২০১৯ইং সালে ‘কুয়াকাটা ক্লাব’ প্রতিষ্ঠা করি। যা ওই বছরের ১ অক্টোবর ২০১৯ ইং জয়েন্ট স্টক কোম্পানী থেকে ‘কুয়াকাটা ক্লাব লিমিটেড’ এর নিবন্ধনও পাই। প্রতিষ্ঠা লগ্নে সদস্য প্রতি ৩ থেকে ৭ লাখ টাকা করে দিয়ে নিজস্ব ভবনের জন্য ৪ একর ৬০ শতাংশ জমি বায়না করি। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়ে এলেও ক্লাবটির সভাপতি ওয়াহিদুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুসুল্লী, অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ কতিপয় সদস্য নিজেদের খেয়ালখুশি মতো ক্লাবটি পরিচালিত করছে। সামাজিক সংগঠন হিসেবে কুয়াকাটা ক্লাব ব্যাপক পরিচিত পাওয়ায় গত ৩ বছরে শতাধিক সদস্য অর্ন্তভূক্ত হয়। সদস্য প্রতি ১ লাখ টাকা করে নেয়া হয়। ক্লাবের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান সোহেল ওইসব সদস্যদের অদ্যবধি পর্যন্ত সদস্য হিসেবে ‘রিকগনিশন’ বা আর্থিক সহায়তা গ্রহণের ‘রিসিট’ দেয়া হয়নি। রিসিট দেয়ার জন্য বার বার তাগাদা দিলে দেই দিব বলে কালক্ষেপণ করে আসছেন। এ নিয়ে ক্লাব প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদকসহ প্রতিষ্ঠাকালীন সদস্যদের সাথে বিরোধ দেখা দিলে গত ৫ মার্চ ২০২২ তারিখে সাধারণ সম্পাদক রুমান ইমতিয়াজ তুষার কার্যনির্বাহী কমিটির পদ থেকে পদত্যাগ করে।

সংবাদ সম্মেলনে তিনি আরো দাবী করেন, ওয়াহিদুজ্জামান সোহেলসহ তাঁরা তিনজন কতিপয় সদস্যকে ভুল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে একটি রেজুলেশন তৈরি করে ক্লাবের নামে পরিচালিত অগ্রণী ব্যাংক কুয়াকাটা শাখা, ন্যাশনাল ব্যাংক কুয়াকাটা শাখা এবং বেসিক ব্যাংক মহিপুর শাখা থেকে সব টাকা তুলে নিয়ে আত্মসাৎ করার পায়তারায় লিপ্ত রয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, কুয়াকাটা ক্লাব এখন ঢাকায় বসে পরিচালিত হচ্ছে। কুয়াকাটায় অফিস থাকলেও তা বন্ধ করে দেয়া হয়। আমরা শুনেছি, সেখানে বসে তারা কুয়াকাটা ক্লাবের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্ম করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কুয়াকাটা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম মিরন বলেন, প্রতিষ্ঠানটিকে লুটপাট করে খাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছেন। বার্ষিক এজিএম সভায় ক্লাবের আয়-ব্যয়ের হিসাব-নিকাশ উপস্থাপন না করে ক্লাবের ফান্ডে থাকা প্রায় কোটি টাকা আত্মসাত করার পায়তারায় লিপ্ত রয়েছে। এ নিয়ে আমরা সদস্যদের একাংশ প্রতিবাদ করলে আমাদের না জানিয়েই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে। ওই কমিটিতে প্রতিষ্ঠাকালীন সদস্যদের না রেখে নিজেদের ইচ্ছে মাফিক ক্লাবটি পরিচালিত করছে, যা জয়েন স্টক কোম্পানী আইনের বর্হিভূত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নেছার উদ্দিন হাওলাদার দাবী করেন, ক্লাবের জমি ক্রয় বিক্রয়ে অসচ্ছতার আশ্রয় নেয়া হয়েছে। ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন মুসুল্লীর শ্বশুর আব্দুল মান্নান হাওলাদারের কাছ থেকে ক্লাবের জমি ক্রয় করা হয়েছে। ওই জমি মরহুম আব্দুল করিম হাওলাদার গংদের পক্ষে নিন্ম ও উচ্চ আদালত রায় ডিক্রী দিয়েছে। এমতাবস্থায় ক্লাবের নির্মাণাধীন ভবন ও সম্পত্তির অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাইদুর রহমান সবুজ বলেন, তার কাছ থেকে সংগঠনটির অর্থ সম্পাদক মিজানুর রহমান নগদ এক লাখ টাকা নিলেও জমা রিসিট কিংবা সদস্য কার্ড দেয়া হয়নি।

এ বিষয়ে কথা বলতে কুয়াকাটা ক্লাবের প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান সোহেলের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com