1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

উলিপুরে নিখোঁজের দুইদিন পর কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর ফরহাদ মিয়া (১২) নামের এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ মিয়া গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুজির পর তাকে না পেয়ে শুক্রবার এলাকায় মাইকিং করে। শনিবার সকালে নিহত শিশুর বাড়ি থেকে দুইশ গজ দুরে এক মহিলা কচু শাক তুলতে গিয়ে আমন ক্ষেতে অর্ধগলিত একটি শিশুর মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন। পরে ওই শিশুর পরিবারের লোকজন এসে ফরহাদ মিয়ার লাশ শনাক্ত করেন।
খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। নিহত ফরহাদ মিয়া খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।
শিশু ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন জানান, পারিবারিকভাবে কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ধারণা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com