1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় সেকান্দার বয়াতী নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নীলগঞ্জ ইউনিয়নের সেকান্দর বয়াতী (৯০) নিহত হয়েছেন। রোববার সকালর দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেকান্দার বয়াতী ওই ইউনিয়নের সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সেকান্দর বয়াতী ফজরের নামাজ শেষে রাস্তায় হাটতে বের হয়েছিলেন। এসময় সুলতানঞ্জ ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থল থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়েন তিনি। এসময় আঘাতে তার নাক ও কান থেকে রক্ত বের হয়। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন। এ্যামবুলেঞ্চ যোগে বরিশাল নেয়ার পথে কলাপাড়া থেকে কিছুদূর যাওয়ার পরে তিনি মারা য়ান। লাশ নিয়ে বাড়িতে ফিরেন স্বজনরা।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com