1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধুরাইল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হালুয়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ধুরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন।

ধুরাইল ইউনিয়ন পরিষদ সচিব আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- পাবিয়াজুড়ি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, চর গোরকপুর মাদ্রাসার সুপার আইন উদ্দিন, হালুয়াঘাট থানার এস আই মোহাম্মদ বাহারুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েদুর রহমান বিএসসি, বীর মুক্তিযোদ্ধা কাতুরাম বিশ্বাসসহ ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগণ এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এর ফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com