
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ব্রহ্মপুত্র নদের তীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা দক্ষিণ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরের ভাঙন রোধে এ বাঁধ নির্মাণের কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ।
এসময় পানি উন্নয়ন বোর্ডের জামালপুর অঞ্চলের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহজাহান মিয়া, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানীসহ ঠিকাধারী প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ আগস্ট জেলা প্রশাসক সাহেলা আক্তার ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙ্গন রোধে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানান।
পানি উন্নয়ন বোর্ড জানায়, ১৮০ মিটার বাঁধ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ২৩ হাজার ২০৫ টাকা।