1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় চরনিখলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে ছেলেদের চ্যাম্পিয়ন হয়েছে মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ের আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। খেলায় মধুপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার এ গৌরব অর্জন করেছে। অপরদিকে মেয়েদের খেলায় চরনিখলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৪-০ গোলে সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আন্ত:স্কুল ও মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি হাফিজা জেসমিন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন। খেলা শেষে ট্রফি বিতরন করেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মশিউর রহমান কাউসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com