1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে দুই জোড়া জমজ সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান দেলোয়ার

  • আপডেট টাইম :: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগীর বগাপুতা গ্রামের দেলোয়ার হোসেন (৪০) এর ঘরে বউ হয়ে আসেন জেসমিন আক্তার (৩৫)। কৃষক স্বামীর অল্প আয়ে সংসার চলে জেসমিনের। বিয়ের ২ বছরের মাথায় কোলজুড়ে আসে একজোড়া জমজ পুত্র সন্তান, নাজমুল হোসেন (১৫) ও কামরুল হাসান (১৫)। তারা দেখতে হবুহু একই রকম ফুটফুটে।

স্বাভাবিকভাবেই পৃথিবীর আলো দেখেছিল সন্তান দুইটি। সন্তান দুইটিকে লালন পালন করতে হিমশিম খেতে হয়েছে বাবা-মাকে। তার ৫ বছর পর আবারো একজোড়া জমজ কন্যা সন্তান জন্ম দেন জেসমিন। জমজ কন্যা সন্তানও দেখতে শুনতে আচার-আচরণ একই রকম। এই আশ্চর্য খবরটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন দুইজোড়া জমজ সন্তানকে এক নজর দেখার জন্য ছুটে আসে এবং ভীড় জমায় বাড়ির আঙ্গিনায়।

বর্তমানে হাসি ও খুশি জমজ দুই বোন সোহাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। জমজ সন্তানের মধ্যে নাজমুল হোসেন সোহাগী কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ১ম বর্ষে এবং কামরুল হাসান সোহাগী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার এসএসসি পরীক্ষার্থী।

এলাকার গণ্যমান্য মুরব্বী মোহাম্মদ আলী জমজ ভাই বোনের বিষয়ে বলেন, দেলোয়ারের দুইজোড়া জমজ ছেলে মেয়ে, তারা খুবই মেধাবী এবং দেখতে একই রকম। আমরাও তাদের দেখে আলাদা করতে পারি না।

জমজ সন্তানে বাবা দেলোয়ার হোসেন জানান, অনেক কষ্টে সন্তানদের পড়ালেখা চালিয়ে যাচ্ছি। সন্তানদের লালন পালন করতে গিয়ে চাষবাসের জমি বাগে (রেহান) দিতে হয়েছে। তবু তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, যেন দেশের জন্য কিছু করতে পারে।

এলাকাবাসীর দাবী, উপজেলা পরিষদের শিক্ষা খাত অথবা সরকারীভাবে যেন তাদের সহযোগিতা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন বলেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সাথে কথা বলে তাদের উপবৃত্তির ব্যবস্থা করা হবে। এছাড়া তাদের বাবা-মা সরকারী কোন আয়বর্ধণমূলক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে আত্মকর্মসংস্থান করতে চাইলে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com